শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুরে বিশেষ সেবা কার্যক্রম

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিট জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে সপ্তাহব্যাপী ‘বিশেষ সেবা কার্যক্রম’- মঙ্গলবার (১২ মে) সকালে নাগরপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিএজি কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ১১মে থেকে আগামী ১৯ মে পর্যন্ত মোট সাত কার্যদিবসব্যাপী এ বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির আওতায় পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন, জিপিএফ হিসাব হালনাগাদ এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন সেবা দ্রুত ও সহজভাবে প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অডিটর তাপস সূত্রধর, অলি সাহা, মো. সোহায়েব খান ও শাহআলম।

অনুষ্ঠানে বিশেষ সেবা গ্রহীতা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীন রুবা আক্তার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক পেনশনভোগী 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ সেবা কার্যক্রম চলাকালীন পেনশনভোগীরা সহজেই তাদের হিসাব সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

 উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পেনশনভোগী ও সাধারণ সেবাগ্রহীতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরকারি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page