শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া এলাকায় পুকুর সংস্কারের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণ মূর্তি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২মে) বড় আনদার পুকুর খননের সময় এ মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সাভেটর (ভেকু) মেশিনের বাকেটের সঙ্গে হঠাৎ করেই মূর্তিটি উঠে আসে। পরে শ্রমিকরা বিষয়টি স্থানীয়দের জানালে মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। মূর্তিটি এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টি পাথরের তৈরি এবং এটি দেখতে অনেক পুরনো ও শৈল্পিক নিদর্শনের মতো। স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, এটি প্রাচীন কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, বহু বছর আগে কোনো মন্দির বা ধর্মীয় স্থাপনার অংশ হিসেবে মূর্তিটি সেখানে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে।
খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তিটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি বিষ্ণ মূর্তি না এটি দূর্গা মূর্তি। তবে মূর্তিটির ঐতিহাসিক গুরুত্ব ও প্রকৃত বয়স নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। #####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page