বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

মুক্তার হাসান,টাঙ্গাইল :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুন্দর নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তোলা হবে। আর এজন্য সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই দ্রুত সময়ে টাঙ্গাইল একটি নিরাপদ ও আধুনিক নগরীতে পরিণত হবে।
শুক্রবার (১৫ মে) দুপুরে শহরের শিশু একাডেমী মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে হলে টাঙ্গাইলের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে।
এদিকে সাংস্কৃতিক নগরী গড়ে উঠলে সাংস্কৃতিক পরিমণ্ডলে মানুষের বিচরণ বাড়বে। এতে মাদক, সন্ত্রাস, অন্যায়, অবিচার, অনিয়ম, অনাচার সমাজে কমে আসবে।
তিনি সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে দ্রুত সময়ের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কার করে সংস্কৃতি চর্চার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এছাড়া প্রতিমন্ত্রী বলছেন, টাঙ্গাইলকে সুন্দর ভাবে গড়ে তোলার জন্য আগে সবার সহযোগিতা দরকার। যাতে টাঙ্গাইলকে এমনভাবে গড়ে তুলতে পারি যে টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল।
রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, এবং গীতিকার সুরকার ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page