শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

মুক্তার হাসান, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক তানভীর আহমেদ সজল, কাগমারী এম এম আলী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, শহর যুবদলের সভাপতি রাশেদ খান সোহাগ জেলা ছাত্রদলের সদস্য আজাদ মিয়া, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম প্রমূখ।

উল্লেখ্য, ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির নায্য হিসসার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে নদী বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে ফারাক্কার উদ্দেশ্যে লংমার্চ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে
রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার সেই লংমার্চ রওনা হয়েছিল। লংমার্চ শেষে কানসাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। সেই থেকে প্রতি বছরের মে মাসের ১৬ তারিখে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালন হয়ে আসছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page