শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

শিবালয়ে অবৈধ চায়না দুয়ারী ও বালু উত্তোলনের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :::

মানিকগঞ্জের শিবালয়ে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও একটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে প্রশাসন। পরে, অবৈধভাবে বালু কাটার দায়ে আটককৃতদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকারের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার, পাটুরিয়া থানা ইনচার্জ কেএম নজরুলসহ পুলিশ ফোর্স ও কোস্টগার্ডের সমন্বয়ে উপজেলার বড় আনুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযানকালে একটি পরিত্যক্ত ঘর থেকে ১ হাজার ১ শত পিস অবৈধ চায়না দুয়ারী জাল শব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে, একই দিন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকারের নেতৃত্বে পাটুরিয়া থানা ইনচার্জ কেএম নজরুলসহ পুলিশ ও কোস্টগার্ড এর সমন্বয়ে উপজেলা এলাকায় যমুনা নদীতে লিজকৃত বালু মহলে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লিজকৃত স্থানের বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি বালু কাটার ড্রেজার জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ঢাকার ধামরাই এলাকার আব্দুল আলীর পুত্র ইসরাফিল, মানিকগঞ্জের হরিরামপুর এর আব্দুস সামাদের পুত্র মো. আরিফ, তরা এলাকার মৃত গোর কুন্ডু এর পুত্র সুভাষ কুন্ডু (৬৯), ভোলার বোরহানউদ্দিন থানা এলাকার মৃত হানিফের পুত্র ইব্রাহিম খলিল (৩২), মানিকগঞ্জের আলোকদিয়ার মৃত হাবিবের পুত্র ইসমাঈল (৫৭)।

পরে, আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page