মানিকগঞ্জ প্রতিনিধি ::::::
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসানুল আলম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি কমিশনার (ভূমি) অফিসের কানুনগো মোঃ মনির উদ্দিন,চক মিরপুর উপসহকারী ভূমি কর্মকর্তা নুসরাত নাজিফা,ধামশ্বর উপসহকারী ভূমি কর্মকর্তা আনিসুল ইসলাম আনসারী, সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী,উপজেলার ইন্ডিয়ান ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসানুল আলম বলেন, ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন করের মতো ডিজিটাল সেবার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি অনেক কমেছে। একটি স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
গত ১৯ মে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২২ মে পর্যন্ত। মেলায় স্থাপিত বিশেষ বুথ থেকে সেবাগ্রহীতাদের ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সরাসরি সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।####