শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

দৌলতপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: দুই শিশু আটক

নিজস্ব প্রতিবেদক ::::

মানিকগঞ্জের দৌলতপুরে ৬ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই শিশুকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
গত শুক্রবার ১৫ মে বিকেলে দৌলতপুর উপজেলার উত্তর আরা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও ​মামলার এজাহার সূত্রে জানা গেছে , ভুক্তভোগী শিশুটি জিয়নপুর ইউনিয়নের উত্তর আরা গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করে। ঘটনার দিন সকালে নানীসহ পরিবারের সদস্যরা ডাক্তার দেখানোর জন্য মানিকগঞ্জ সদরে যান। এই সুযোগে বিকাল আনুমানিক ৩ টার দিকে প্রতিবেশী দুই শিশু—মোঃ আব্দুল ফরিদ মিয়া (১২) ও মোঃ ইসরাফিল হোসেন (১১) ভিকটিমকে ফুসলিয়ে পাশের একটি গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে অভিযুক্তরা বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে পালিয়ে যায়।

​গত ১৭ মে ভিকটিমের নানী তাকে গোসল করানোর সময় গোপন স্থানে নীলা জখম ও তার শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন। পরে জিজ্ঞাসাবাদ করা হলে শিশুটি ঘটনাটি নানীর কাছে খুলে বলে। বিষয়টি নিয়ে পারিবারিক আলোচনার পর, আজ মঙ্গলবার ১৯ মে ভিকটিমের নানা মো: নয়ন শেক বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে দৌলতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই শিশুকে আটক করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page