বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

মানিকগঞ্জ / অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেইল, ডিবির হাতে গ্রেপ্তার তিন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২২মে

মানিকগঞ্জে এক নারীর ছবি এডিট করে অশ্লীল ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের মো. সেলিম মিয়া ওরফে সেলিম (২৮), সিংগাইর উপজেলার ব্রী-কালিয়াকৈর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) এবং একই উপজেলার বাঙ্গালা গ্রামের মো. ইয়াসিন (৩২)।

পুলিশ জানায়, ভুক্তভোগী জরিনা আক্তারের বাসায় রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে সেলিম তার মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করত। এ সুযোগে সে মোবাইল থেকে কয়েকটি ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে অশ্লীল ছবি তৈরি করে। পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে চাপ ও হয়রানি করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বুধবার (২১ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বিজয় মেলার মাঠ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page