নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ১ নং তেওতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে
বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী,যুব সমাজের পরিচিত মুখ মো: আনিসুর রহমান আনিস ওয়ার্ড, গ্রামগঞ্জ, হাট বাজার,নির্বাচনী মাঠে-ঘাটে ব্যাপক গণ সংযোগ করে বেড়াচ্ছেন।
তিনি ইতিমধ্যে তেওতা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গণসংযোগের পাশাপাশি, পাড়া মহল্লায় গ্রামগঞ্জে হাটবাজারে রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে ব্যাপক সারা ফেলেছেন।
দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দুর্যোগ ও যমুনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা ও কৃষকদের সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী নিজস্ব অবস্থান তৈরি করেছেন আনিসুর রহমান আনিস।
তিনি শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা মরহুম আহু শেখ এবং মাতা আয়মনা খাতুন ।
বর্তমানে তিনি ব্যবসা, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় কর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘ দিনের সামাজিক অভিজ্ঞতা, দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে আনিসুর রহমান আনিস চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।তিনি তেওতা ইউনিয়নের আলোকদিয়ার চরের বাসিন্দা হওয়ার সুবাদে তার বিশাল ভোট ব্যাংক রয়েছে বলে সাধারণ ভোটারা মনে করেন ।
ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।
মোঃ আনিসুর রহমান আনিস বলেন, জনসেবা ও ন্যায় বৃত্তিক সমাজ প্রতিষ্ঠার সংকল্প যার প্রতিনিধি হওয়ার অধিকার আছে তার। মানবিক ও নৈতিকতা গুণাবলী সম্পন্ন সৎ যোগ্য জন নন্দিত ব্যক্তিত্ব শান্তিময় সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ । আমি নির্বাচিত হলে যমুনা নদীতে বালু উত্তোলন বন্ধ করবো। নদী ভাঙ্গন রোধে কাজ করবো।চরাঞ্চলের অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকবো। জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই। চরাঞ্চলের মানুষের কাছ থেকে নিতে চাই না কিছু দিতে চাই।
আগামী নির্বাচনে তেওতা ইউনিয়নের সাধারণ ভোটার ও জনগণের কাছে ভোট ও দোয়া চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।