রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন। “মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান” শীর্ষক এ কার্যক্রমে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের ঝোপঝাড়, ড্রেন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

এ সময় ইউএনও মোঃ এরফান উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, বরং সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই মশাবাহিত রোগের বিস্তার রোধ করা সম্ভব। তিনি বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা কোদাল, কাস্তে ও ঝাড়ুসহ বিভিন্ন উপকরণ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে ইউনিয়ন ও গ্রামীণ পর্যায়ে পরিচালিত হলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page