শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১ লা জুন) রাত ১২:০৫ ঘটিকায় উপজেলার চকমিরপুর সাকিনস্থ চেয়ারম্যান বাড়ীর মোড়ের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চকমিরপুর মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (১৯) এবং একই এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে নীরব হোসেন (১৮)।

​পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০১ জুন) রাতে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু রায়হান সংগীয় ফোর্সসহ এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি করছিলেন। রাত ১১:৫৫ ঘটিকার সময় দৌলতপুর বাজার এলাকায় অবস্থানকালে তারা গোপন সংবাদ পান যে, চকমিরপুর চেয়ারম্যান বাড়ীর মোড়ে পাকা রাস্তার ওপর দুজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাদের হাতেনাতে ধৃত করে।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশি করে নুরুল ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম এবং নীরব হোসেনের পকেট থেকে ৫০ গ্রামসহ সর্বমোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৪,০০০ টাকা। রাত ১২:২০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য জব্দ করা হয়।

​এই ঘটনায় এসআই মোঃ আবু রায়হান বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (এফআইআর নং-২, তারিখ: ০২ জুন, ২০২৬)।

​দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নয়ন মিয়াকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)স্বপন কুমার সরকার মাদক ব্যবসায়ী ও মাদক ক্রয়কারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দৌলতপুর থানায় আমি যতদিন আছি মাদক ব্যবসায়ী ও ক্রয়কারী যেই হোক তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের স্থান এক হয় জেলখানা আর নাইলে দৌলতপুর ছাড়তে হবে । দৌলতপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।। মানিকগঞ্জ কোটে পাঠানো হয়েছে। #####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page