বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

মানিকগঞ্জে চোলাই মদ সহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :::

মানিকগঞ্জের সিংগাইরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ লিটার চোলাই মদ উদ্ধারসহ আবু বক্কার (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পূর্ব বান্দাইল গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় (নিঃ)/ মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল পূর্ব বান্দাইল গ্রামের আবু বক্কার এর বসতবাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে তার দক্ষিণ দিকের বসতঘরের পশ্চিম পাশের শয়নকক্ষ থেকে ১০০ লিটার (একশত) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকেই আবু বক্কারকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো বলেন, উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page