শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক :;:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৩ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে ।

আজ শুক্রবার ( ১২ জুন ) বিকালে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের শ্যামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজের উদ্বোধনীতে প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবীর এর পক্ষ থেকে উদ্বোধন করেন জেলা বিএনপি’র কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো: সিরাজুল ইসলাম।

বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
এছাড়া উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ শফিকুল ইসলাম শফিক,
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন,জিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান মো:আতোয়ার রহমান, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক কামরুল হাসান, জিয়নপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হোসেন, জিয়নপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এস এম সাইদুর রহমান,বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ন আহবায়ক করিম মোল্লা, বাঘুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজ খান প্রমূখ।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খন্দকার এনামুস সালেহীন জানান, দৌলতপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর , (এলজিইডি) ইজিপির আওতায় ৩ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যায় নির্ধারণ করে ই টেন্ডার আহ্বান করা হয়। ইজিপি অনলাইনের মাধ্যমে টাঙ্গাইলের মেসার্স খাইরুল এন্টারপ্রাইজ পেয়েছেন। এই কাজটি গত ১৩/০৫/ ২৬ ইং তারিখে কার্যাদেশ প্রদান করা হয়। এ কাজটি বাস্তবায়ন করবে উপজেলা প্রকৌশল অধিদপ্তর।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page