বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

মানিকগঞ্জে ৪ শত ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::

মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়েজ আহমেদ (৩২) জিগির আলী (৩৬)কে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য প্রায় ১,৩৫,০০০/- টাকা উদ্ধারসহ গ্রেফতার করেছে।

আজ ১৪ জুন রবিবার রাত ৯ টায় শিবালয় উপজেলার টেপড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।

এবিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো একপ্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ)/ মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই অভিজিৎ চৌধুরী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে শিবালয় থানাধীন টেপড়া এলাকায় জনৈক পৃতিশ, পিতা- রাইসা শীল এর পরিত্যক্ত বসত বাড়ির উঠান থেকে ফয়েজ আহমেদ (৩২), পিতা- ফরহাদ আলী আহমেদ, মোঃ জিগির আলী (৩৬), পিতা- মৃত তফসের, উভয় সাং- শিবরামপুর, থানা- শিবালয়, জেলা- মানিকগঞ্জদেরকে গ্রেফতার করা হয়।

উক্ত সময় ফয়েজ আহমেদ কাছ থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ জিগির আলীর কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দ শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো জানান,এসংক্রান্তে শিবালয় থানায় ০১ টি মামলা দায়ের করা হয়। #####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page