শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম গণসংযোগ করে বেড়াচ্ছেন নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ নাগরপুর ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে চাই রফিজ উদ্দিন ঘিওরে মাদক সম্রাজ্ঞী মমো, স্মৃতি আক্তার, খোকন ও মানিককে আদালতে প্রেররন কাফাটিয়া বাজার সংলগ্ন সড়ক সংস্কার সম্পন্ন; দুই তরুণের মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল এলাকাবাসীর মাঝে দৌলতপুরে প্রয়াত হারুন অর রশিদ খান মুন্নুর উদ্বোধনকৃত লায়ন্স ক্লাব ভেঙে স্থাপনা নির্মাণের অভিযোগ মানিকগঞ্জে ৪ শত ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার মানিকগঞ্জের আইন-শৃঙ্খলা উন্নয়নে কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর আগামীতে চকমিরপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল গণসংযোগ শুরু করেছেন নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

কাফাটিয়া বাজার সংলগ্ন সড়ক সংস্কার সম্পন্ন; দুই তরুণের মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল এলাকাবাসীর মাঝে

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজার সংলগ্ন ব্রিজের সামনে সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি করেছিল। প্রায় চার ফুটজুড়ে সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।

বিশেষ করে অটোরিকশা, ইজিবাইক, সিএনজি ও মোটরসাইকেল চালকদের জন্য স্থানটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার জনপ্রতিনিধিদের নজরে আনা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন ভাঙনের পরিমাণ বাড়তে থাকে এবং এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করে।

গত মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সরেজমিনে বিষয়টি নিয়ে নিউজ প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়। পরদিন বুধবার (১৭ জুন ২০২৬) মানিকগঞ্জ ফ্রি অ্যাক্টিভিটির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোঃ কাউছার আহম্মেদ ও মোঃ সোহেল, ব্লগার মোঃ সুহেল, তাঁর বন্ধু ফয়সাল আহম্মেদ এবং কাফাটিয়া বাজারের এক পাইকারি মুদি দোকানদার মোঃ মোশারফ হোসেন একসঙ্গে ৪ বসতা খুয়া, ২ বসতা বালি ও ১ বসতা সিমেন্ট দিয়ে স্বেচ্ছাশ্রমে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে ভাঙা সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করেন।

তাদের এই মানবিক উদ্যোগে ঝুঁকিপূর্ণ স্থানটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে ওঠে, ফলে স্থানীয়দের দুর্ভোগ অনেকাংশে কমে আসে।

এলাকাবাসী জানান, কিছু টাকার জন্য চিয়ারমেন ও মেম্বার দের চখে পরলো না এই ভাংগা দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় তারা হতাশ ছিলেন। পরে স্থানীয় তরুণদের উদ্যোগে সড়কটি সংস্কার হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

স্থানীয় যানবাহন চালক ও পথচারীরা বলেন, বর্তমানে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমেছে। তবে তারা স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও টেকসই সংস্কার কাজের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page