মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline :
নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি বাংলাদেশে এক মিনিটও সময় লাগবে না আপনাকে ফালাতে -এএসএম শাহরিয়ার কবীর সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী দরিদ্র ও অসহায়দের মাঝে চেক বিতরণ দৌলতপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এমপি জিন্নাহ কবীরের মতবিনিময়

নাগরপুরে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফার সমর্থনে দুয়াজানীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সূর্য আইডিয়াল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা (গোলাম)-এর সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বাদ আছর নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামে তার নিজ বাসভবন প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন নাগরপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা (গোলাম)। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনে আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে নাগরপুর সদর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও সামাজিক উন্নয়নের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো। এজন্য আমি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা অনার্স কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ এহসান উল হক (বাচ্চু), বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসহাক মিয়া, মোঃ সোহরাব হোসেন এবং মোঃ মিন্নত মিয়া।

সভাপতির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, “গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন। একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। আমরা আশা করি, তিনি ভবিষ্যতেও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

এ সময় বক্তারা গোলাম মোস্তফার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, এলাকার উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নাগরপুর সদর ইউনিয়নের উন্নয়নে তার প্রতি সমর্থনও ব্যক্ত করেন।

উঠান বৈঠকে নাগরপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উপস্থিত জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

সভা শেষে এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page