শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম গণসংযোগ করে বেড়াচ্ছেন নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ নাগরপুর ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে চাই রফিজ উদ্দিন ঘিওরে মাদক সম্রাজ্ঞী মমো, স্মৃতি আক্তার, খোকন ও মানিককে আদালতে প্রেররন কাফাটিয়া বাজার সংলগ্ন সড়ক সংস্কার সম্পন্ন; দুই তরুণের মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল এলাকাবাসীর মাঝে দৌলতপুরে প্রয়াত হারুন অর রশিদ খান মুন্নুর উদ্বোধনকৃত লায়ন্স ক্লাব ভেঙে স্থাপনা নির্মাণের অভিযোগ মানিকগঞ্জে ৪ শত ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার মানিকগঞ্জের আইন-শৃঙ্খলা উন্নয়নে কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর আগামীতে চকমিরপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল গণসংযোগ শুরু করেছেন নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম গণসংযোগ করে বেড়াচ্ছেন

নিজস্ব প্রতিবেদক ::

মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী,সৎ যোগ্য নিষ্ঠাবান,জন দরদী,মেহনতি গরিব দুঃখী মানুষের আশ্রয়স্থল, যুব সমাজের পরিচিত মুখ মোহাম্মদ শহিদুল ইসলাম গ্রামগঞ্জ, হাট বাজার,নির্বাচনী মাঠে-ঘাটে ব্যাপক গণ সংযোগ করে বেড়াচ্ছেন।

তিনি ইতিমধ্যে উপজেলার ৭ টি ইউনিয়নের ওয়ার্ডের পর্যায়ে গণসংযোগের পাশাপাশি,পাড়া মহল্লায় গ্রামগঞ্জে হাটবাজারে রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে ব্যাপক সারা ফেলেছেন।

দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত ভাবে নদী ভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা ও কৃষকদের সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী নিজস্ব অবস্থান তৈরি করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম ।

তিনি শিবালয় উপজেলার সদরে আনুলিয়া গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা মরহুম খবির উদ্দিন মাস্টার। শহিদুল ইসলাম তেওতা ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যান মরহুম আনোয়ার হোসেন বাদল এর মেয়ের জামাই।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম বর্তমানে তিনি রাজনীতি, ব্যবসা, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘ দিন তিনি রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন এই উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর সাথে রাজনৈতিক কর্মসূচি ,উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভাবে অংশগ্রহণের ফলে তার ব্যাপক পরিচিতি রয়েছে । সেই সুবাদে ইউনিয়নের প্রতিটি গ্রামে তার বিশাল কর্মী বাহিনী ও বিশাল ভোট ব্যাংক রয়েছে। সেই কর্মীর ভোট শহিদুল ইসলাম এর বাক্সেই যাবে বলে অভিজ্ঞ মহল ধারণা করছে।

তিনি বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিকভাবে জেল-জুলুম মামলা হামলার শিকার হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অভিজ্ঞতা, দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ভাইস চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

তিনি শিবালয় উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।
শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জনসেবা ও ন্যায় বৃত্তিক সমাজ প্রতিষ্ঠার সংকল্প যার প্রতিনিধি হওয়ার,অধিকার আছে তার। মানবিক ও নৈতিকতা গুণাবলী সম্পন্ন সৎ যোগ্য জননন্দিত ব্যক্তিত্ব শান্তিময় সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ । আমি নির্বাচিত হলে আমার রাজনৈতিক অভিভাবক স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর সার্বিক সহযোগিতায় পরামর্শ গ্রহণ করে শিবালয় উপজেলার নদী ভাঙ্গন রোধে কাজ করব। মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ইভটিজিং বন্ধ করবো। অধিকার বঞ্চিত মেহনতি গরিব-দু:খী, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে থাকবো। জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই। গরিব ও দুঃস্থ মানুষের কাছ থেকে নিতে চাই না কিছু দিতে চাই।
আগামী নির্বাচনে বিজয়ী হলে শিবালয় উপজেলা কে একটি আধুনিক মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। সাধারণ ভোটার ও জনগণের কাছে ভোট ও দোয়া চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ।।
####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page