শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

ঘিওর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু কাউসার রেজার গণসংযোগ করে বেড়াচ্ছেন

নিজস্ব প্রতিবেদক ::

মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদর ৪ নং ঘিওর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট আইন জীবি,সৎ যোগ্য নিষ্ঠাবান,গরিব দুঃখী মানুষের আশ্রয়স্থল, যুব সমাজের পরিচিত মুখ আবু কাউসার রেজা গ্রামগঞ্জ, হাট বাজার,নির্বাচনী মাঠে-ঘাটে ব্যাপক গণ ্সংযোগ করে বেড়াচ্ছেন।

তিনি ইতিমধ্যে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের পর্যায়ে গণসংযোগের পাশাপাশি,পাড়া মহল্লায় গ্রামগঞ্জে হাটবাজারে রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে ব্যাপক সারা ফেলেছেন।

দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত ভাবে নদী ভাঙ্গন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা ও কৃষকদের সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী নিজস্ব অবস্থান তৈরি করেছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু কাউসার রেজা ।

তিনি ঘিওর উপজেলার সদরে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু কাউসার রেজা বর্তমানে তিনি রাজনীতি, মানিকগঞ্জ জজ কোটে আইন পেশায় নিয়োজিত, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘ দিন তিনি রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন এই উপজেলার বিএনপির সহ-সভাপতি দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর সাথে রাজনৈতিক কর্মসূচি ,উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভাবে অংশগ্রহণের ফলে তার ব্যাপক পরিচিতি রয়েছে। সেই সুবাদে ইউনিয়নের প্রতিটি গ্রামে তার বিশাল কর্মী বাহিনী ও বিশাল ভোট ব্যাংক রয়েছে। সেই কর্মীর ভোট আবু কাউসার রেজা এর বাক্সেই যাবে বলে অভিজ্ঞ মহল ধারণা করছে।

তিনি বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিকভাবে জেল-জুলুম মামলা হামলার শিকার হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অভিজ্ঞতা, দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

তিনি ঘিওর ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু কাউসার রেজা বলেন, জনসেবা ও ন্যায় বৃত্তিক সমাজ প্রতিষ্ঠার সংকল্প যার প্রতিনিধি হওয়ার,অধিকার আছে তার। মানবিক ও নৈতিকতা গুণাবলী সম্পন্ন সৎ যোগ্য জননন্দিত ব্যক্তিত্ব শান্তিময় সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ । আমি নির্বাচিত হলে আমার রাজনৈতিক অভিভাবক স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর সার্বিক সহযোগিতায় পরামর্শ গ্রহণ করে ঘিওরে নদী ভাঙ্গন রোধে কাজ করব। মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত,দুর্নীতি মুক্ত, ইভটিজিং বন্ধ করবো। অধিকার বঞ্চিত মেহনতি গরিব-দু:খী, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে থাকবো। জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই। গরিব ও দুঃস্থ মানুষের কাছ থেকে নিতে চাই না কিছু দিতে চাই।
আগামী নির্বাচনে বিজয়ী হলে ঘিওর ইউনিয়ন কে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। সাধারণ ভোটার ও জনগণের কাছে ভোট ও দোয়া চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে আমি চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ।।
####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page