নিজস্ব প্রতিবেদক ::::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের যমুনার পশ্চিমপাড় দুর্গম চরাঞ্চলের কল্যানপুর থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাজ্ঞী মোছাঃ নাজমা খাতুন (২৫) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
২৫ জুন বিকালে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কল্যাণপুর নিজ বাড়ি থেকে ১১ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় নারী কনস্টেবল যুথী আক্তার ওয়ারেন তামিল ও মাদক বিরোধী অভিযানে ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মোছাঃ নাজমা খাতুন (২৫), স্বামী-আরশেদ শেখ, সাং-কল্যানপুর, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ এর নিকট হইতে উদ্ধারকৃত ১১(এগারো) পিস ইয়াবা ট্যাবলেট সহ অত্র থানায় হাজির।
উক্ত স্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সংগীয় ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে ধৃত করেন এবং একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে উপরে উল্লিখিত নাম ঠিকানা প্রকাশ করে এবং পলাতক আসামীর আরশেদ শেখ (৩২), পিতা-নুরু শেখ, সাং-কল্যানপুর, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ বলিয়া জানায়। ধৃত আসামীর নিকট কোন মাদকদ্রব্য আছে কিনা জিজ্ঞাসাবাদ করিলে সে প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। অতঃপর ব্যাপকতর জিজ্ঞাসাবাদ এবং নারী কং/৬০০ যুথী খাতুনের মাধ্যমে দেহ তল্লাশীকালে ধৃত আসামীর পরিহিত ব্লাউজ এর ভিতর হতে সাদা পলিথিনের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১১ (এগারো) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন-১.১ (এক দশমিক এক) গ্রাম, মূল্য অনুমান-৩,৩০০/- টাকা নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ইং ২৪/০৬/২০২৬ খ্রিঃ ১৬:৩০ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পর্যাপ্ত দিনের আলোতে বাদী বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করেন।উদ্ধার-১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৩০০/- (তিন হাজার তিনশত) টাকা।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোছা:নাজমা খাতুন এর বিরুদ্ধে ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ একটি মামলা দায়ের করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিঃ স্বাভাবিক রয়েছে।