মানিকগঞ্জ প্রতিনিধি | মোঃ সুমন আহম্মেদ
মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসআই (নিরস্ত্র) নিপ্পন চন্দ্র চন্দ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গত ২৪ জুন ২০২৬ রাত ১০টা ১০ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার পালরা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ছাউনির সামনে মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়ক থেকে জয় সূত্রধর (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জয় সূত্রধর মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।