বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

মানিকগঞ্জে গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি:::

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই (নিঃ) নিপ্পন চন্দ্র চন্দের নেতৃত্বে একটি অভিযানিক দল গত ২৫ জুন ২০২৬ রাত ৮টা ১০ মিনিটে শিবালয় থানার গোবিন্দবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোবিন্দবাড়ি এলাকার নাজির উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঘিওর উপজেলার শোলধারা গ্রামের মোঃ আইয়ুব আলী (৪০) এবং শিবালয় উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ রাতুল ইসলাম (২৩)।

তল্লাশির সময় আইয়ুব আলীর দখল থেকে ৬ গ্রাম হেরোইন এবং রাতুল ইসলামের দখল থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ জানায়, আইয়ুব আলীর বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত ২টি মামলা রয়েছে।

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page