বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাসুম ফুটবল একাডেমি কালের বিবর্তনে আবহমান হারিয়ে যাওয়া  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলাকে ধরে রাখতে  গ্রাম গঞ্জে উদ্যোগ নিয়েছেন  মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর

নাগরপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষক-কৃষাণী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাগরপুরের উদ্যোগে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল হাসান।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ূন কবির এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, কৃষি সম্প্রসারণ অফিসার পিযুষ মন্ডল, উপজেলা শিক্ষা  একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার পারভেজ এবং নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৫৬০ জন কৃষকের মাঝে রোপা আমনের বীজ ও সার, ৯০০ জন কৃষকের মাঝে শাক-সবজির বীজ ও সার এবং ৫০ জন কৃষকের মাঝে মরিচের বীজ, সার ও বায়োনাশক বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ২৫৫ জন কৃষক-কৃষাণী ও ১১২টি প্রতিষ্ঠানের মাঝে মোট ২ হাজার ৫০০টি ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। চারাগুলোর সুষ্ঠু রোপণ ও পরিচর্যার সুবিধার্থে উপকারভোগীদের মাঝে খুঁটি (বাঁশ) ও জৈব সারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে কৃষি প্রণোদনার বীজ, সার, গাছের চারা, খুঁটি (বাঁশ) ও জৈব সার তুলে দেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page