শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

টাঙ্গাইলে জনতার সংযোগ টেলিফোন বুথের উদ্বোধন করলেন -প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি :
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাধারণ মানুষ যাতে তাদের জনপ্রতিনিধিকে নিজেদের সুবিধা অসুবিধার কতা বলতে পারে সেই লক্ষ্য নিয়েই জনতার সংযোগ নামে টেলিফোন বুথ চালু করা হলো। আমরা জনকল্যাণে মানুষের স্বার্থে রাজনীতি করি। নির্বাচনের আগে সদরের জনগণকে যে আশ্বাস ও প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি কাজ করে যাচ্ছি। এই জনতার সংযোগের মাধ্যমে অবশ্যই জনগণ উপকৃত হবেন। কারো যদি হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় বা সে কোন সমস্যায় পড়লে লাল বাটনে চাপ দিলেই সাধারণ মানুষ এমপির মাধ্যমে তার যে কোন সমস্যার সমাধান করতে পারবেন। লালবাটনে চাপ দিলেই আমার কাছে সরাসরি ফোন চলে যাবে। পরে সেই ফোন থেকে আমার লোকজনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো। এই জনতার যোগাযোগ সার্বক্ষনিক চালু থাকবে। এটি সারা বাংলাদেশে প্রথম। এর মাধ্যমে জনগণ সহজেই তার এমপিকে পাবে। এটি বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জনতার সংযোগ নামে টেলিফোন বুথ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে আমার একট প্রতিশ্রুতি ছিলো নির্বাচিত হওয়ার পর আমার কাছে, কাউকে যেতে হবে না। আমি নিজেই তাদের কাছে যাবো, তাদের সুবিধার কথা শুনবো। তখনই আমি বলেছিলাম, প্রত্যেক ইউনিয়নে আমার একটা বুথ থাকবে, সেই বুথে লাল বাটনে টিপ দিলেই আমাকে পাওয়া যাবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জনগণ যাতে আমার সাতে সরাসরি কথা বলতে পারেন, সেই জন্য আজকে ১২ টি ইউনিয়নসহ শহরের আশপাশের গুরত্বপূর্ণ এলাকায় এই টেলিফোন বুথের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্নু সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপির বিভিন্ন সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে স্থানীয় জনসভায় যোগ দেন তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page