নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভররা বাজারে থেকে মাদক কারবারি মোসলেম উদ্দিন বেপারী ও মুন্নাফ বেপারীকে ১০০(একশত) গ্রাম গাঁজাসহ জনতা আটক করে গণধোলাই দিয়ে দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করে।
শনিবার ২৭ জুন রাত ১১টার সময় দৌলতপুর থানাধীন ভররা এলাকায় থেকে সচেতন জনতা করে। পরে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিযে থানায় সোপর্দ করে।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানান,আসামী৷ মোসলেম বেপারী (৬২) কাছ থেকে ৫০ গ্রাম গাজা, মোন্নাফ মিয়া (৫৫) পিতা মৃত আখের উদ্দিন বেপারী, এর পরিহিত লুঙ্গির বাম কোচর হইতে একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, সর্বমোট (৫০+৫০)=১০০ (একশত) গ্রাম গাঁজা যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৪,০০০ (চার হাজার) টাকা উদ্ধার করা হয়।
আসামীদ্বয়ের উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় টর্চ লাইটের uআলোতে বিধি মোতাবেক বাদী জব্দ তালিকা প্রস্তুত করেন। বাদী জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই সঙ্গে থাকা ডিজিটাল ওজন পরিমাপক নিক্তির সাহায্যে ওজন পরিমাপ করেন। ধৃত আসামীদ্বয়কে গাঁজাসহ পাওয়ায় উৎসূক জনতা তাদেরকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে সাধারণ জখম করে। উক্ত আসামীদ্বয়কে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মাদক কারবারি দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিঃ স্বাভাবিক।