বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

যমুনার ভাঙন আতঙ্কে টাঙ্গাইলের নদী পাড়ের মানুষ, বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

টাঙ্গাইল প্রতিনিধি:
বর্ষার শুরুতেই ভয়াল রূপ নিয়েছে যমুনা নদী। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় তীব্র নদী ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। নদীর করাল গ্রাসে নিঃস্ব হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলী, ভূঞাপুর উপজেলার নলিন বাজার, অর্জুনা, গাবসারা এবং কালিহাতীর দশকিয়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। ঘরবাড়ি ও জমি হারানোর আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা বিশাল আকার ধারণ করেছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, চরপৌলী, নলিন বাজারসহ জেলার ২০টি পয়েন্টে নদীভাঙন রোধে কাজ চলমান রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নদীপাড়ের মানুষের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে চলতি বর্ষায় শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page