বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত

সারাদেশের মত টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

টাঙ্গাইল প্রতিনিধি :
সারাদেশের মত টাঙ্গাইলেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্টরা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। জেলা প্রশাসক শরীফা হক জানান, জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার মোট পরীক্ষার্থী ৩২ হাজার ৮৭০ জন। ৬৫টি কেন্দ্রের ০৭টি ভেন্যুতে পরীক্ষা চলছে৷ এইচএসসি ২৫ হাজার ৫০৫ জন, আলিম ১ হাজার ৬৩৯, এইচএসসি (ভোকেশনাল) ৩৫২ এবং এইচএসসি (বিএমএ) ৫ হাজার ৩৭৫ জন। সকল কেন্দ্র ও ভেন্যুতে শান্তিপূর্ণভাব পরীক্ষা চলছে৷ এখন পর্যন্ত কোন ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি। এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ও কাগমারী এম এম আলী কলেজ ছাত্রদলের আয়োজনে
অভিভাবক ছাউনী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা সাজ্জাদ কবির সুমন, আজাদ মিয়া, মাসুদ রানা, ইকবাল হোসেন, সোহানুর রহমান সোহান ও জুয়েল রানা প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page