নিজস্ব প্রতিবেদক :::::::::
মানিকগঞ্জ-১ ( দৌলতপুর- ঘিওর -শিবালয়) আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ জিন্নাহ কবীর বলেছেন,আমি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিজয়ী হলে প্রান্তিক কৃষক-শ্রমিক খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়ন করবো। চিন্তা করবেন না মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে উন্নয়নের ট্রেন ছেড়ে দিয়েছে গ্রাম গঞ্জে উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। নদী ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। বেড়িবাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক বাণিজ্যিক অঞ্চল ও পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে।আমি আমার ওয়াদা অনুযায়ী ইতিমধ্যে যমুনা নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলাে ভাঙন ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীতে যমুনা নদী ভাঙন রোধে ১৯ হাজার কোটি টাকার প্রকল্প একনেকের বৈঠকে পাশ হলে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। আন্তর্জাতিক বানিজ্যিক অঞ্চল ও পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যিক অঞ্চল ও পর্যটন কেন্দ্র স্থাপন হলে বেকার যুব সমাজ চাকুরী করে জীবিকা নির্বাহ করতে পারবে। আমি এলাকায় উন্নয়ন করবো নদী ভাঙন রোধে কাজ করবো, কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুনীতি মুক্ত,ইভটিজিং মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্য বদ্ধ হতে হবে।
আজ শুক্রবার ( ৩ জুলাই) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর পশ্চিম পাড়ে বাচামারা ইউনিয়নের কল্যাণপুর বাজারে মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত ও নদী ভাঙ্গন রোধ কল্পে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে
মানিকগঞ্জ-১, (শিবালয়, ঘিওর,দৌলতপুর) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এ কথা গুলো বলেছেন।
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দৌলতপুর থানা ইনচার্জ (ওসি৷) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন,দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, বিএনপি নেতা আব্দুর রউফ মাস্টার, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্নু সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বাচামারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ ইউনুস শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা যুবদলের সদস্য আমির হামজা পিন্টু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া, জেলা শ্রমিক দলের নেতা মাহিদুল ইসলাম মাহিদ, দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,যুগ্ন আহবায়ক ইমরান হোসেন সামান, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, যুগ্ন আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো শহিদুল ইসলাম, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাজিব হাসান,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক হাসান, জিয়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এমসাইদুর রহমান, মানিকগন্জ কামিল মাদরাসা ছাএদলের সভাপতি সিনবাদ খান, সরকারি মতিলাল ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাঈম হাসান সহ জেলা ও উপজেলা,ইউনিয়নের অঙ্গ সংগঠনের পর্যায়ে নেতৃবৃন্দ।