মানিকগঞ্জ প্রতিনিধি,৪-জুলাই
প্রধানমন্ত্রী বিশেষ সহকারী,(প্রতিমন্ত্রী পদমর্যাদা)বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান কল্যাণ ফ্রন্ট এর চেয়ারম্যান বাবু বিজয় কান্তি সরকার বলেছেন,আমরা সকলে মিলে দেশের কল্যানে কাজ করবো। প্রধান মন্ত্রী তারেক রহমান যা বলেন তা করেন। তার কাছে কোন ধর্মীয় বিভেদ নেই। সকল ধর্মের লোক এ দেশে সম্মানের সাথে বাস করছেন। ৫ আগস্টের পর সনাতন ধর্মাবলম্বীরা আতংকে ছিল। কিন্তু কিছুই হয়নি। লন্ডন থেকে তারেক রহমান বাংলাদেশ থেকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে শক্ত অবস্থান নেওয়ায় তাদের কোন ক্ষতি হয়নি। তিনি আরো বলেন দেশে অনেক গুজব ছড়ানো হয়েছে। দেশের বিভিন্ন জেলায় গিয়ে কোন সত্যতা পাওয়া যায় নি। তারেক রহমান যা বলেন তাই করেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কাজ করতে হবে সবার আগে বাংলাদেশ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও যা বলতেন তাই করতেন। কোন অপশক্তি বাধা হতে পারেনি।
শনিবার রাতে জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চরকুশুন্ডা সর্বজনীন কালীমন্দিরে কালীপূজা ও ভক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উক্ত সমাবেশে উদ্বোধন ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।তিনি বলেন,এ দেশটা কারো একার নয়,সবার আগে বাংলাদেশ এদেশ কোন গোষ্ঠীর একার নয়।স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধে মুসলিম হিন্দু বৌদ্ধখৃষ্টান সবাই অংশ নিয়েছিল। হিন্দু সম্প্রদায়ের মাথায় উঁচু করে দাঁড়ানের অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম অত্যাচার নির্যাতন হলে সবার আগে আমি প্রতিরোধ গড়ে তুলবো। আমি আপনাদের পাশে থাকবো।
এবিজি ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতা ও প্রণব শাখারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন মধ্যে উপস্থিত বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বাবু তপন মজুমদার,জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন,জেলা যুবদলের আহবায়ক কাজী মোশতাক হোসেন দিপু। স্বাগত বক্তব্য রাখেন জিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্ট মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব গৌরাঙ্গ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস।
অনুষ্ঠান শেষে এবিজি ফাউন্ডেশনের সৌজন্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।