বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি লাভলু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কালীগঙ্গা ও যমুনা নদীর ভাঙনরোধে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি আকস্মিকভাবে পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়র পশ্চিম খণ্ড, বাক কাটারী, ছিটকি বাড়ী দক্ষিণ খণ্ড এবং ছিটকি বাড়ী খেয়াঘাট এলাকায় চলমান কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় নদীভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি ও চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যকে জানান, আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হলে নদীভাঙনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে। তাদের দাবির প্রেক্ষিতে এমপি রবিউল আওয়াল লাভলু বলেন, বর্তমানে চারটি পয়েন্টে মোট ৮৬০ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আরও ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। তার এ বক্তব্যে নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন (৬০) বলেন, “গত ১৬-১৭ বছর ধরে নদীভাঙনের কারণে প্রায় প্রতি বছরই আমাদের বাড়িঘর সরিয়ে নিতে হয়েছে। এতদিন কোনো কার্যকর ব্যবস্থা পাইনি। তবে এবার ভাঙনের শুরুতেই জিও ব্যাগ ফেলা হয়েছে। এতে আমরা কিছুটা হলেও রক্ষা পাব বলে আশা করছি। তবে আমাদের জন্য স্থায়ী বাঁধ নির্মাণই দীর্ঘমেয়াদি সমাধান।”

পরিদর্শন শেষে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, “আমি বিশ্বাস করি, বিএনপি সরকার এই নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করবে, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান রানা, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সহ-সভাপতি জিল্লুর রহিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

০১৭১৬৪৭৪৫১৮

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page