নিজস্ব প্রতিবেদ ::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বৈন্যা পূর্বপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোহাম্মদ ফখর (১৮)কে ১০ পিস ইয়াবার ট্যাবলেট সহ গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ ফখর বৈন্যা পূর্বপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
রবিবার রাতে দৌলতপুর উপজেলার বৈন্যা ভাঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন । তিনি জানান ওয়ারেন্ট মাদক বিরোধী অভিযানে এস আই হাবিবুল্লাহ ও কনস্টেবল দেলোয়ার হোসেন টহলে ছিল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় দৌলতপুর থানার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা ভাঙ্গা পূর্ব পাড়া এলাকায় এক মাদক কারবারী ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে।পরে ঘটনাস্থলে গিয়ে দশ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোহাম্মদ ফখর কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার বলেন, গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ডায়ের করা হয়েছে ।
#####