নিজস্ব প্রতিবেদক ::
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল +(বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক, চাঁদাবাজ,দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। স্থানীয় ব্রিজ কালভার্টের রাস্তা ঘাটের উন্নয়নমূলক কর্মকান্ড শুরু হলে ওই ঠিকাদার ষদি মাদক সেবীদের চাঁদা দিয়ে কাজ করে সেই কাজ কোনদিন টেকসহি ভালো হবে । ওই এলাকার মাদক, চাঁদাবাজ দুর্নীতি বন্ধ না হলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। আসুন মাদক চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
আগামী দুই তিন মাসের মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, দেয়া হবে। আগামী সাড়ে চার বছরের মধ্যে দৌলতপুর ঘিওর শিবালয় উন্নয়নের জোয়ার বয়ে যাবে।
তিনি আরও বলেন, আমি নির্বাচনের আগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। এখন এলাকায় উন্নয়ন করব। আমার এখন আরও একটি দাবি আপনাদের কাছে সেটা হল মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুনীতি রোধ কল্পে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। এলাকার যুব সমাজ কে মাদক মুক্ত করতে হবে , সমাজ থেকে মাদক চাঁদাবাজ দুর্নীতি বন্ধ না হলে একটি জাতির উন্নতি সম্ভব না।
বিএনপি’র চেয়ারম্যান বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিপ্লবী তারেক রহমান নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষিত বেকারদের বেকার ভাতা দেয়া হবে ।ইতিমধ্যে কৃষক কার্ড , ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়ে গেছে।
তিনি বলেন, বিএনপি’র নির্বাচনী ওয়াদা পূরণে একে একে বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে পাঁচ মাসে দৌলতপুর,ঘিওর, শিবালয় সরকারের বরাদ্দকৃত অর্থ দিয়ে রাস্তাঘাট, ব্রিজ কালভাট, স্কুল কলেজ,মসজিদ, মাদ্রাসা,কবরস্থান, মন্দির, শ্মশানঘাট,উন্নয়ন করা হয়েছে। আগামী সাড়ে চার বছরের মধ্যে বাকি কাজগুলো পর্যায় ক্রমে উন্নয়ন করা হবে।
আজ(২২ অক্টোবর ) বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আবু ডাংগা প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি রোধ কল্পে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন।
উক্ত সমাবেশে জিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো :ফারুক বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো :সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন,যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা বিএনপির সাবেক নেতা প্রভাষক কামরুল হাসান, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতোয়ার রহমান,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন,উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, উপজেলা যুবদলের আহবায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক খান সোহেল, উপজেলা যুবদলের ইমরান হোসেন সামান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, জিয়নপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক এস এম সাইদুর রহমান,জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এড: হুমায়ুন কবির এলিট প্রমুখ।
#####