নিজস্ব প্রতিবেদক ::::
আজ সকালে হঠাৎ করেই মানিকগঞ্জের সিংগাইর
উপজেলার জামিরতা ইউনিয়নে অবস্থিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনের খবর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
জানা গেছে, সফরকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় নিরাপত্তা পরিস্থিতি, স্থানীয় জনগণের সহযোগিতা এবং চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
তার আগমনকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল দেখা যায়। অনেকেই ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিয়ে সফরের এক ঝলক দেখার চেষ্টা করেন।
তবে এ সফর সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। ফলে সফরের উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত তথ্যের জন্য সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।