মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline :
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি বাংলাদেশে এক মিনিটও সময় লাগবে না আপনাকে ফালাতে -এএসএম শাহরিয়ার কবীর

সিরাজগঞ্জে পানির লাইনে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান এলাকাবাসীর মধ্যে কৌতুহল

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত পানির পাম্পের পাইপলাইনে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান পাওয়া গেছে। এ চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহল ও আলোচনায় টপ অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

বৃহস্পতিবার (৯জুলাই) বিকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও বেলকুচি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে উত্তর অঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম পরীক্ষা নিরীক্ষা করে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। এ কারণে পানির পাম্পটি আপাদত বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে বেলকুচি থানা সংলগ্ন মাজেম মিয়ার গড়ান নামক স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

বেলকুচি থানা সংলগ্ন পানির পাম্প থেকে সরবরাহকৃত পাইপলাইনে ভুড়ভুড়ি দেখা দেয়। সেখানে কৌতুহল বসত স্থানীয়রা আগুন লেগে দেয় এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল ও আলোচনা শুরু হয়। খবর পেয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গিয়ে পানির পাইপে আগুন দেখতে পায়। পরবর্তীতে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার, বেলকুচি ফায়ার সার্ভিস ও উত্তর অঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম পর্যবেক্ষণ করে প্রাথমিক অবস্থায় গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান পায়।

এ বিষয়ে উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম হিল্লোল বলেন , প্রাথমিকভাবে পানির লাইনে গ্যাসের অস্তিত্বের নমুনা পাওয়া গেছে। তবে এটি কী ধরনের গ্যাস এবং এর উৎস কোথায় তা নিশ্চিত হতে আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন।
তিনি আরও বলেন, শুক্রবার (১০ জুলাই) বিকাল ৪টায় পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হবে পানিতে আগুন জ্বলে কিনা। যদি আগুন জ্বলে, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বাপেক্সকে চিঠির মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তর অঞ্চলের গ্যাস কোম্পানি প্রতিনিধিকে আমন্ত্রণ জানালে তারা বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান পেয়েছে। শুক্রবার বিকালে আবারও পরীক্ষা নিরীক্ষা করা হবে তখনোও যদি পানিতে আগুনের অস্তিত্ব পাওয়া যায় তাহলে বাপেক্সকে চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে। ###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page