নিজস্ব প্রতিবেদক ‘::;
মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), এক অভিযানে মাদক কারবারী দুলাল হোসেন(৩১)ও জাহিনুর ইসলাম (৩১)কে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট,প্রায় ৬,০০০/-টাকা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে।
আজ ১০ জুলাই শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের জাগীর পুলিশ বক্স এর সামনে থেকে ইয়াবার ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ অফিসার ইনচার্জ ওসি মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই (নিঃ)/ আসাদ মিয়া এর নেতৃত্বে অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন জাগির ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিন পাশে জাগির পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার থেকে আসামী মোঃ দুলাল হোসেন (৩১),, পিতা- মোঃ আতোয়ার রহমান, ও মোঃ জাহিনুর ইসলাম (৩১), পিতা- মোঃ ফয়জার আলী, উভয় সাং- সিংগীমারি, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাটদের গ্রেফতার করা হয়। উক্ত সময় আসামী মোঃ দুলাল হোসেন এর কাছ হইতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং আসামী মোঃ জাহিনুর ইসলাম অপর আসামী মোঃ দুলাল হোসেন এর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ে সহায়তা করে। আসামী মোঃ দুলাল হোসেন এর নামে পূর্বের মাদকসহ অন্যান্য ধারার ০৫ টি এবং মোঃ জাহিনুর ইসলাম এর নামে পূর্বের ০১ টি মাদক মামলা রয়েছে।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো জানান, এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ####