বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

যুব সমাজকে মাদক মুক্ত করতে ক্রীড়ামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার -প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি:

বাংলাদেশের যুব সমাজকে মাদক মুক্ত করতে ক্রীড়ামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সারা দেশে খেলাধুলার প্রসারে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের যুব সমাজকে ক্রীড়ামুখী করতে সারা দেশে খেলাধুলার আয়োজন করেছেন। টাঙ্গাইলে খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই নতুন প্রজন্মকে মাঠমুখী করতে সরকার বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের আয়োজন করছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page