শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

দৌলতপুরে টানা ভারী বৃষ্টি ও প্রবল বর্ষণে কাঁচা ও পাকা রাস্তার ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও প্রবল বর্ষণে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর–বাচামারা সড়ক,চকমিরপুর,কলিয়া,ধামশ্বর,,জিয়নপুর,খলসী,চরকাটারি, ইউনিয়নের কাঁচা ও পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানির তোরে সড়ক ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আবার অনেক স্থানে কার্পেটিং উঠে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, টানা ভারী বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে রাস্তা ধসে পড়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষকসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দৌলতপুর–বাচামারা পাকা সড়কের বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়েছে । সড়কের একাংশ ধসে যাওয়ায় সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন সাধারণ মানুষ ও যানবাহন।

এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার না করা হলে উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে। এতে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা কার্যক্রম এবং জরুরি সেবাসহ দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ের দৌলতপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন জানান, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিও প্রবল বর্ষণের ফলে দৌলতপুর উপজেলার বিভিন্ন কাঁচা ও পাকা রাস্তায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ক্ষতিগ্রস্ত কাঁচা পাকা রাস্তার বিষয়ে অবগত করা হয়েছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page