বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

যাত্রী সেবায় কঠোর পদক্ষেপ মালিক সমিতির ড্রাইভার বা স্টাফদের বিরুদ্ধে অভিযোগ পেলেই শাস্তি মূলক ব্যবস্থা

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে যাত্রী সেবা ও যাত্রীদের কল্যাণে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে একটি অভিযোগ কেন্দ্র বসানো হয়েছে। ফলে এখন থেকে যাত্রীরা বাস কন্ডাক্টর বা সুপারভাইজার কর্তৃক কোন ধরনের হয়রানির শিকার হলে তারা তাৎক্ষণিক এই অভিযোগ কেন্দ্রে অভিযোগ করতে পারবেন। গাড়ির কোন স্টাফদের বিরুদ্ধে অভিযোগ পড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সমিতির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে অভিযোগ কেন্দ্রটির বিষয়ে জানতে চাইলে বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক বলেন, যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানি বরদাস্ত করা হবে না। অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে শাস্তিমূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব নিলুফার ইয়াসমিন খানসহ বিভিন্ন রোডের গাড়ির স্টাফ ও অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page