বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দৌলতপুরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ অভিযান। ১৮০ টি চায়না দুয়ারী,২ টি কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক :::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়ন এলাকায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আজ ১৫ জুলাই দৌলতপুর উপজেলার যমুনা নদীর বাঁচামারা, বাঘুটিয়া,চরকাটারি এলাকায় সারাদিনব্যাপী অভিযানে ১৮০টি অবৈধ চায়না দুয়ারি ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় সার্বিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরবর্তীতে জব্দকৃত সকল অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন, সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে, ইনশাআল্লাহ।

দেশীয় মাছ বাঁচান, নদী বাঁচান, জীববৈচিত্র্য রক্ষা করুন। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page