মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাদক কারবারী রুবেল মিয়া (৩২)কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লী এলাকার ঘোষ বাড়ি রোডে সম্রাটের মুদি দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) অভিজিৎ চৌধুরী-এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।
এ সময় রুবেল মিয়া (৩২), পিতা: মৃত মাহমুদ আলী, গ্রাম: উত্তর আয়নাপুর, থানা: সাটুরিয়া, জেলা: মানিকগঞ্জকে গ্রেপ্তার করা হয়। তার দখল থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।####