বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

সিরাজগঞ্জে চোরাই রেল স্লিপারসহ ট্রাক জব্দ, তদন্তে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ রেলস্টেশনের সামনে থেকে চোরাই রেল স্লিপারসহ একটি ট্রাক জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। জব্দ করা ট্রাক থেকে চারটি রেল স্লিপার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া রেল স্লিপারগুলোর উৎস এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, গতকাল বিকেলে স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে সায়দাবাদ রেলস্টেশনের সামনে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অভিযান চালায় যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। এ সময় ট্রাকটি তল্লাশি করে ভেতর থেকে চারটি রেল স্লিপার উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

জব্দ করা ট্রাকটি নাঈম-সুন্নাতী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ড ১১-০৩-৮৬।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিরুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাকটি জব্দ দেখিয়ে নিম্ন আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ট্রাকটির প্রকৃত মালিকানা যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া রেল স্লিপারগুলো কোথা থেকে আনা হয়েছে, এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের বিভিন্ন স্থানে পড়ে থাকা কিংবা চুরি হওয়া রেল স্লিপার অবৈধভাবে বিক্রির একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকতে পারে। সাম্প্রতিক এই ঘটনার পর এমন চক্রের অস্তিত্ব রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page