শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড ব্রিস্টল থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের বিকন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক এই এল.এল.বি ডিগ্রি অর্জন করেন তিনি। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রাজুয়েশন সম্পন্ন করার খবর ছড়িয়ে পড়লে, তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নাগরপুর উপজেলা সংশ্লিষ্ট নেটিজেনরা।

যুক্তরাজ্যের লন্ডন থেকে ইউসুফ হোসেন লেনিন মুঠোফোনে বলেন, ইউকে থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরিকল্পনা আমার রয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য। এই সকল অর্জনকে কাজে লাগিয়ে আমার এলাকার জনসাধারণের কল্যাণে কাজ করতে চাই।

উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন। তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে ২০১৯ সালে বিবিএ (স্নাতক) এবং ২০২১ সালে এমবিএ (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুবড়িয়া ইউনিয়ন থেকে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি।###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page