বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

তাঁতশিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে-বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে আন্তর্জাতিক মানে উন্নীত করা। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কেন্দ্র স্থানীয় তরুণ-তরুণীদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিতে তাঁতশিল্পের অবদান আরও বাড়াবে।

শনিবার (১৮জুলাই)বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ সদর পৌর এলাকার মিরপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, এ কেন্দ্র চালুর মাধ্যমে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের আধুনিকায়ন, দক্ষ জনবল সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, সিরাজগঞ্জ দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম তাঁতশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। আধুনিক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করা সম্ভব হবে। তিনি স্থানীয় তাঁত উদ্যোক্তাদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার আহ্বান জানান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, , বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান হিসাবরক্ষক ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুকুমার চন্দ্র সাহা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খান, জেলা তাঁত লিয়াজোঁ অফিসার অমিত সরকারসহ তাঁত বোর্ডের কর্মকর্তা,তাঁত উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ।

পরে অতিথিবৃন্দ নামফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশেষ মোনাজাত করেন এবং নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণ কেন্দ্র চালুর ফলে স্থানীয় তাঁতশিল্পের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের তাঁতশিল্পকে দেশ-বিদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক ও সমৃদ্ধ করে তুলতেও কেন্দ্রটি কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page