বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

সাটুরিয়ায় কারিগরি স্কুল ও কলেজের স্থান পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা।
আজ শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে মন্ত্রী উপজেলার দড়গ্রাম ইউনিয়নের গাছবাড়ি এবং সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা সহ বেশ কয়েকটি সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রস্তাবিত স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগব্যবস্থা ও সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
স্থান পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোরহাব হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশ বিবেচনা করে দ্রুতই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের চূড়ান্ত স্থান নির্ধারণ করা হবে।########

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page