বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা আটক -এক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান (২৬) কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে। আটক মো. রাসেল একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।স্থানীয়রা জানান, রোববার বিকেলে এলাকার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েক জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে নিকট আত্মীয় ইলিয়াস খানের তর্ক হয়। প্রথমে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও বিষয়টি নিয়ে রাতে উভয়পক্ষের মধ্যে আবারও উত্তেজনার দেখা দেয়। একপর্যায়ে রাসেলের ছেলে সিয়াম ধারালো ছুরি দিয়ে ইলিয়াসের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এবিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ভোরে সিরাজগঞ্জ শহর থেকে মো. রাসেলকে আটক করা হয়েছে। তার ছেলে সিয়াম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page