টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপুর চরপাড়া এলাকায় জমি ও পারিবারিক শত্রুতার জের ধরে বড় ভাইয়ের ঘরে আগুন দিয়েছে ছোট ভাই। তারা দুই ভাই ও এলাকার শুকুর মেকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে ছোট ভাই মোস্তফা সরকার বড় ভাই আব্দুল হাইয়ের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে মুহূর্তেই ঘরটি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। আশপাশের লোকজন এসে আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে নেয়ার ফলে প্রতিবেশী বাড়ি ঘরে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তবে আব্দুল হাইয়ের ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় ঐ ভুক্তভোগী পরিবার।