নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ও রাতে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এবিষয়ে মানিকগঞ্জ ডিবির অফিসার ইনচার্জ ওসি মানবেন্দ্র বালো ৬ মাদক কারবারি গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করা করেছেন।
পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
পুলিশের তথ্যমতে, উক্ত অভিযানে মানিকগঞ্জ ডিবির অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম অভিযানে এসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেউথা এলাকার মো. ফারুক হোসেন (৪১), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা ও বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়ার ভাড়াটিয়া মো. রুবেল হাসান (২৬) এবং বেউথা এলাকার মো. রাশেদ মিয়া ওরফে রায়হান (২৪)-কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, মানিকগঞ্জ ডিবির পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।
তল্লাশিকালে ফারুক হোসেনের কাছ থেকে ১০ পিস, রুবেল হাসানের কাছ থেকে ৭ পিস এবং রাশেদ মিয়া ওরফে রায়হানের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফারুক হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, এসআই (নিরস্ত্র) মো. আতাউর রহমানের নেতৃত্বে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে মো. জিন্নাহ্ (৪৩), মো. দুলাল মিয়া (৪৫) এবং মো. বিল্লাল হোসেন (৪৪)-কে গ্রেপ্তার করা হয়।
এ সময় জিন্নাহর কাছ থেকে ২৩ গ্রাম, দুলাল মিয়ার কাছ থেকে ১৪ গ্রাম এবং বিল্লাল হোসেনের কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার জিন্নাহর বিরুদ্ধে পূর্বে পাঁচটি, দুলাল মিয়ার বিরুদ্ধে সাতটি এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি এবং সাটুরিয়া থানায় একটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ ওসি মানবেন্দ্র বালো জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।