বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

সিরাজগঞ্জে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে পণ্যের মোড়কে লেবেল ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে দুইটি মিল কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গবার(২৩ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক চররায়পুর, রামগাতি ও বনবাড়িয়া এলাকায় অবস্থিত ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের
সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে অভিযানে পণ্যের মোড়কে লেবেল ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স মওলা বক্স ডাল মিলের মালিক মো: জিহাদকে ১০হাজার টাকা এবং মেসার্স ছালাম ওয়েল মিলের মালিক আ: ছালামকে ১০ হাজারসহ মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে জেলা ক্যাবের প্রতিনিধি, র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page