বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী।
অভিযোগ সূত্রে জানাযায়, ধর্ষণের বিষয়টি বাদীপক্ষকে মীমাংসার জন্য চাপ দেয় অভিযুক্তরা। বিষয়টি মীমাংসা না করে আইনের আশ্রয় নেওয়ার কথা বললে ভুক্তভোগী নারীর ভাই ও তার শ্যালককে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে অভিযুক্তরা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার তেঘরি গ্রামের ৩২ বছর বয়সী এক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী নারী গ্রামের কবরস্থানে বসে ছিলো। এই সুযোগে একই গ্রামের মৃত বারিক সেখের ছেলে আলম (৫২) টাকার লোভ দেখিয়ে কবরস্থানের ঝোপঝাড়ের মধ্যে নিয়ে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে প্রতিবন্ধী নারীকে তার মা খুঁজতে থাকে এক পর্যায়ে কবরস্থানের ঝোপঝাড় থেকে আলমকে আসতে দেখে ওই নারীর মা আলমের কাছে তার মেয়েকে দেখেছে কিনা জানতে চায়। এসময় তার মাকে গালিগালাজ করতে থাকে আলম। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে কবরস্থানের ঝোপঝাড়ের মধ্যে গিয়ে তার প্রতিবন্ধী মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। পরে তাকে জিজ্ঞাসা করলে আলম তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানায়। এ ঘটনার পর থেকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য বাদীপক্ষকে চাপ সৃষ্টি করে আলমসহ মামলার অন্যান্য অভিযুক্তরা। মীমাংসা করতে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার সড়কের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর ভাইয়ের মাথায়, পিঠে ও পায়ে গুরুতর আঘাত করে অভিযুক্তরা। এসময় ঠেকাতে আসলে তার শ্যালকের মাথায়ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়। আহত দুজকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ওই নারীর মা বাদী হয়ে প্রধান অভিযুক্ত আলমসহ ১১জনের নাম উল্লেখ করে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page