বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাসুম ফুটবল একাডেমি কালের বিবর্তনে আবহমান হারিয়ে যাওয়া  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলাকে ধরে রাখতে  গ্রাম গঞ্জে উদ্যোগ নিয়েছেন  মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর

বিএনপিকে ক্ষমতায় আনতে জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীষে ভোট দিয়েছেন”— এস এ জিন্নাহ কবীর এমপি

নিজস্ব প্রতিবেদক  :::

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির )  জাতীয় কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আনতে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে ও নির্দ্বিধায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। তিনি বলেন, অনেকেই মনে করেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নন। কিন্তু দেশের প্রতিটি ইঞ্চি মাটিই তাঁদের জন্য নিরাপদ আশ্রয়স্থল।

আজ মঙ্গলবার  (২০ অক্টোবর) রাতে মানিকগঞ্জের দৌলতপুর  উপজেলা ঘড়িয়ালা, পাঁচকলিয়া, গাজীছাইল, দৌলতপুর কালীবাড়ি, দৌলতপুর হরিসভা বেদান্ত মট  সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জিন্নাহ কবীর বলেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। পূজার আয়োজন নির্বিঘ্ন রাখতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং প্রতিটি দুর্গামন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে, নিশ্চিন্তে ও শান্তিতে বসবাস করতে পারেন, বিএনপি তা নিশ্চিত করতে চায়। বাংলাদেশের মাটিই সব ধর্মের মানুষের নিরাপদ আবাসভূমি—এ বার্তা প্রতিষ্ঠা করতে চায় দলটি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক   কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র আহবায়ক  কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র  আহবায়ক  কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, দৌলতপুর  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান , জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন  সাধারন সম্পাদক ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য  মোঃ শফিকুল ইসলাম শফিক,  সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,  উপজেলা বিএনপির  সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো ফেরদৌস রহমান,  কলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও জেলা জজ কোটের  অতিরিক্ত পিপি  এডভোকেট বুলবুল আহামেদ গোলাপ, ধামশ্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট আলেক মিয়া,  জেলা যুবদলের যুগ্ম আহবায়ক  আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন,জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক  কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম ,সদস্য সচিব আব্দুস সালাম,যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,  যুগ্ম আহবায়ক ইমরান  আহমেদ সামান, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাথী মো: মাহফুজুল হক খান সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হাসান,  চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাথী মোঃ বাবুল হোসেন,   জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক  শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের   সহ-সাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান প্রমুখ। #####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page