নিজস্ব প্রতিবেদক ::
মানিকগঞ্জের দৌলতপুুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের জিয়নপুর নতুন বাজারে মাদক সেবনকারীর ভিডিও ভাইরাল ও পূর্ব শত্রুতা জের ধরে বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাশেদ শিকদারের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ব্যবসায়ী জাকির শেকের ৫ লক্ষ ২০ হাজার টাকা ও রাশেদ শিকদারের তিন লক্ষ দশ হাজার টাকা পরস্পরের বিরুদ্ধে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের জিয়নপুর নতুন বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনা পুলিশের ৯৯৯ এ ফোন করলে তাৎক্ষণিক দৌলতপুর থানা পুলিশকে জানান। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের হাসপাতালে খোঁজ-খবর নেয়া হয়েছে ।
সংঘর্ষে বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলামের লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে জিয়নপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাশেদ সিকদার (৪২),সাবেক মেম্বার আব্দুর রহিম সিকদার (৪৫) কে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপর দিকে রাশেদ সিকদারের লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে নুরুল হক (৩৫),দেলোয়ার হোসেন (২৫),বাবুর আলী (৩৪) কে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে একটি সূত্র জানায়, সংঘর্ষ হওয়ার ঘন্টাখানেক আগে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ একটি কোট পিডিশনের ঘটনাস্থলেই তদন্তে এসেছিলেন। তদন্ত্র শেষ হওয়ার পর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ যাওয়ার এক ঘন্টা পরেই সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল ইসলাম জানান,জিয়নপুর বাজারে রাশেদ শিকদারের ছত্রছায়ায় আমিনুর রহমান শিকদার দীর্ঘদিন ধরে গাঁজা,ইয়াবা ট্যাবলেট ব্যবসা করে আসছে।আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় রাশেদ ও আমিনুর আমাকে হত্যা ও গুম করার হুমকি প্রদান করে। কিছুদিন আগে আমি ও স্থানীয় জনতা একত্রিতো হয়ে পার্শ্ববর্তী বাগুটিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক মাদক সেবনকারী আটক করি ।আটকৃত মাদক সেবনকারীকে জিজ্ঞাসাবাদ করলে আমিনুর শিকদারের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করেছে বলে স্বীকারোক্তি দেন। সেই মাদক সেবনকারীর বক্তব্য এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে রাশেদ, আমিনুর রহমান শিকদার, আব্দুর রহিম সিকদার ১২/১৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে জিয়নপুর নতুন বাজারে হেনা মিয়ার চায়ের দোকানে সামনে আমার ছোট ভাই নুরুল হক, দেলোয়ার, বাবুর আলী ও জাকির শেখের উপর হামলা চালায়। জাকির এর কাছে থাকা ৫ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলায় তিনজন মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে জিয়নপুর যুব দলের সদস্য সচিব মো: রাশেদ সিকদার তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তিনি জানান, জিয়নপুর নতুন বাজারে আমার ইট বালু সিমেন্টেট দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় আমিনুরের পোল্টি মুরগি দোকানে সামনে নুরুল ইসলাম, নুরুল হক,আলামীন ৮/১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় সাবেক মেম্বার আব্দুর রহিম সিকদার এবং আমি গুরুতর আহত অবস্থা মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছি। আমার ৩ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, আহত রাশেদ শিকদারের স্ত্রী বন্যা বেগম লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া অপর পক্ষের জাকির শেক বাদি হয়ে অভিযোগ দিয়েছেন। দুটি অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গহন করা
হবে। ##